ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে শরিয়াহর দোহাই দিয়ে সম্পত্তি হস্তান্তর বিলের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপ নুরুল ইসলাম মনির নিজ দেশের জনগণের বিরুদ্ধে ৩২০০ ঘণ্টা বিমান অভিযান, বিচারের মুখে ৯ পাইলট পুতিনের ‘অরাস সেনাট’: বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খাঁন ৯/১১ কীভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে আমেরিকার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে এক মুসলিম দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৯১১ বার পড়া হয়েছে

এবার নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে জর্ডান। ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল জর্ডান ও ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে ইরান শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েলি ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে। তারা সেগুলোকে প্রতিহত করছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে। অন্যদিকে দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী সৌদি আরবের ওপর দিয়ে আসা ইউএভিগুলো প্রতিহত করতে কাজ করছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছে এক মুসলিম দেশ

আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫