ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত: ট্রাম্পের স্বীকারোক্তি আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের, সতর্ক রয়েছে ইসরাইলি বাহিনীও  হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা: আইআরজিসি

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল পালন করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠাতব্য এ বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত

আপডেট সময় ০২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬