ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা, প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন আকস্মিক হামলা চালাতে পারে ইরান: সাবেক মার্কিন দূত প্রবল স্রোত, কাদা আর অন্ধকার টানেলে ৯ দিন বেঁচে ছিলেন দুই নেপালি! নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জন কলেজ শিক্ষককে মারধরের মামলা নেওয়ায় ওসিকে পেটানোর হুমকি বগা’র আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

এবার ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরনাক গলানোনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে? রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেছেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?”

ইরানি প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না সেটির কোনো সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না। এছাড়া ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনো দেশে হামলা করেনি; করবেও না। কিন্তু ইরানই হামলার শিকার হয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের আত্মরক্ষা করছে।

আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি সূত্র। আজ রোববার নাম গোপন রাখার শর্তে তারা সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তারা আলোচনা হওয়ার সম্ভাবনা দেখছেন। তারা জানিয়েছেন, প্রথম বিষয় হলোরাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে।

সূত্রগুলো আরও বলেছেন, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোনে যাওয়া সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যা নির্দেশ করছে সেখানে উচ্চপর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সর্বশেষ যে বিষয়টি সম্ভাব্য আলোচনার ইঙ্গিত করছে সেটি হলোইসলামাবাদের সেরেনা এবং ম্যারিয়ট হোটেলগুলো খালি করা হচ্ছে। হোটেলগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত কোনো বুকিং নেওয়া হচ্ছে না। গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা হয়। যদিও ওই আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। সূত্র: রয়টার্স, আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা, প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬