ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু কোরআনের আয়াত নিয়ে সংসদে বিতর্ক ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ভাড়ায় চালিত গাড়িতে প্রেসের স্টিকার ব্যবহার করায় একটি প্রাইভেটকারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু প্রাইভেটকার নয়, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস না থাকায় যাত্রীবাহী বাস, ট্রাক, থ্রী-হুইলার গাগলু, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে ২৭টি মামলা ও দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহরের আটগ্যালারী মোড়ে সেনাবাহিনী- পুলিশের যৌথ চেকপোষ্টে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, ও মাইক্রোবাসগুলোতে অভিযান চালানো হয়।

সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, মাইক্রোবাস থামিয়ে গাড়ির লকার সহ ভিতর-বাইরে তল্লাশি ও গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা চেক করা হয়। ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ঢাকাগামী কয়েকটি বাসের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। এসময় বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ঢাকা উদ্দেশ্যে যাওয়া প্রেস স্টিকার ব্যবহার একটি প্রাইভেট কারকে থামিয়ে জিজ্ঞাসা কোন মিডিয়ায় কাজ করে জিজ্ঞাসা করা হলে গাড়িচালক কোন উত্তর দিতে পারেনি। এবং সঙ্গে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্সও ছিল না। অসৎভাবে প্রেস স্টিকার ব্যবহার ও গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চেকপোষ্ট শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামান বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন সেনাবাহিনী আনসার ও পুলিশ সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি। ফিটনেস, গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা চেক হচ্ছে। এরই মধ্যে যাত্রীবাহী বাসের ছাদের উপরে যাত্রী বহন করায় মামলা ও জরিমানা করা হয়েছে। প্রেস স্টিকার লেখা ব্যবহার করে চলছিল এক প্রাইভেটকার তাকে আটক করা হলে সে কোন পত্রিকায় কাজ করে তার কোন প্রমাণ দিতে পারেনি। তার বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে সঙ্গে জরিমানা।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে  আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা

আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫