ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বিগত ১৮ বছরের ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার ফলেই দেশে বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বিগত সরকারের আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি এবং নিম্নমানের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমেই এই সংকটের বীজ রোপণ করা হয়েছিল।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতির বিষয়ে রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে তাৎক্ষণিক কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি, যা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করেছে। তবে বর্তমান সরকার সবার সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে কীভাবে স্থায়ীভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে সরকার জনগণের কাছে যে দুঃখ প্রকাশ করেছে, অতীতে কোনো সরকার এমন নজির স্থাপন করেনি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬