ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

১৭ বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত ১৭ বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এসব মুক্তিযোদ্ধার তালিকা যাচাইবাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের যেসব স্থানে একাত্তরে মুখোমুখি যুদ্ধ হয়েছে, সেসব স্থান সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। তাই স্থানীয় মানুষ জানেনই না ঠিক কী ঘটেছিল ওইসব এলাকায়। এসব এলাকা চিহ্নিত করে সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণাও দেন তিনি।

গতকাল বুধবার (৫ মার্চরাজধানীর মগবাজার এলাকায় মুক্তিযুদ্ধ কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়ানো এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বেগম খালেদা জিয়াই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন বলেও উল্লেখ করেন মেজর হাফিজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

১৭ বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট সময় ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬