ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১২০৬ বার পড়া হয়েছে

ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ভোররাতে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানায়, ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলার পরপরই নেতানিয়াহুকে ‘জরুরি নিরাপত্তার’ আওতায় অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গ্রিসে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল (চ্যানেল ১২) নেতানিয়াহুর উড়োজাহাজের ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—দুটি জঙ্গি বিমানের পাহারায় একটি উড়োজাহাজ অধিকৃত এলাকার বাইরে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। একই চ্যানেলের বরাতে বলা হয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিকভাবে সামরিক হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, এবং খাতাম আল-অনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

ইরানের সামরিক বাহিনী এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, এই আগ্রাসনের “কঠোর ও সময়োপযোগী জবাব” দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা

আপডেট সময় ১০:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫