ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে জীবন দিলেন পুলিশ সদস্য এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার আমার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্তা করা হচ্ছে: রাশেদ প্রধান সংরক্ষিত নারী আসনে এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার টঙ্গীর সাতাইশ এলাকায় মাইন উদ্দিন (৩২) নামে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

জানা গেছে, বুধবার রাতে আটক মাইন উদ্দিনসহ তিন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছিলেন। একপর্যায়ে এক পথচারীকে রক্তাক্ত করে তার সর্বস্ব ছিনতাই করার পর রক্তমাখা ভুক্তভোগী মাইন উদ্দিনকে জাপটে ধরেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাইন উদ্দিনকে ধরে ফেলেন। তবে বাকি দুজন পালিয়ে যান। পরে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর মাইন উদ্দিনের হাতের কবজি কেটে ফেলেন।

আরও জানা গেছে, গুরুতর আহত ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। খবর পেয়ে পুলিশ এসে জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, জনতার হাতে আটক ছিনতাইকারী আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির

ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা

আপডেট সময় ০৪:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬