ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা, প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর জনগণের অধিকার উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারবে না: লংমার্চে সেলিম উদ্দিন আকস্মিক হামলা চালাতে পারে ইরান: সাবেক মার্কিন দূত প্রবল স্রোত, কাদা আর অন্ধকার টানেলে ৯ দিন বেঁচে ছিলেন দুই নেপালি! নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জন কলেজ শিক্ষককে মারধরের মামলা নেওয়ায় ওসিকে পেটানোর হুমকি বগা’র আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ‘এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বলেছি, আমার বয়স ৮০ বছর।

এখন আর এগুলো করার সময় নেই। জিয়া পরিবারের বাইরে কোনো দিন আমার কোনো চিন্তাচেতনা ছিল না।স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আমি জীবনে এককভাবে পথ চলেছি। যখন যেটা সত্যি মনে হয়েছে, মুখ তুলে বলেছি। এ জন্য অনেকে নানা রকম কথা বলেছে। আমাকে বলেছে দল ত্যাগ করে চলে যেতে। মাফিয়া হাসিনাও অনেকবার চেষ্টা করেছেন।তিনি আরো বলেন, ‘জেনারেল জিয়াউর রহমানের অধীনে আমি যুদ্ধ করেছি এবং বেগম জিয়া আমাকে অনেক স্নেহ করতেন।

আমি জেনারেল জিয়া ও বেগম জিয়ার প্রতি সব সময় অনুগত ছিলাম। আমি এই দলের (বিএনপি) অনেক সিনিয়র ছিলাম। কিন্তু সবাই আমাকে ক্রস করে ওপরে চলে গেছে এবং আমার আগে স্থায়ী কমিটির সদস্য হয়েছে।স্পিকার বলেন, ‘একমাত্র ড. মোশাররফ হোসেন ছাড়া সবার সিনিয়র ছিলাম আমি। তাও স্থায়ী কমিটিতে স্থান হয়নি। আমি এগুলো নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমার নজর ছিল এলাকা থেকে জনগণ যাতে ভোট দেয়, আমি যেন জাতীয় সংসদে যেতে পারি। এবারও ভোট দেওয়ার পর লোকজন আশা করেছিল আমি যেন একটা প্ল্যাগ নিয়ে আসতে পারি। আল্লাহর রহমতে দুই দুইটা প্ল্যাগ নিয়ে এসেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আমি গভীর কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। তার সঙ্গে আমি জীবনে কথা বলেছি দুই দিন। এ ছাড়া কোনো দিন টেলিফোন হয়নি, দেখাও হয়নি, কথাও হয়নি। কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে আমাকে অভিহিত করেছেন। এ জন্য আমি তার কাছে ও আমার দল বিএনপির কাছে খুবই কৃতজ্ঞ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা, প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার

আপডেট সময় ০১:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬