ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ক্ষয়ক্ষতি, গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগে ইসরাইলিদের প্রতি আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

ইরান নতুন করে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। হামলার প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইসরাইলি নাগরিকদের ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

রোববার (১৫ জুন) রাতে প্রচারিত এক ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, “আমাদের কাছে অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি ডেটা ব্যাংক রয়েছে। নৃশংস শাসকগোষ্ঠীকে আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না।”
তিনি আরও সতর্ক করে বলেন, “গুরুত্বপূর্ণ এলাকার কাছাকাছি থাকবেন না বা সেখানে ভ্রমণ করবেন না।”

এদিকে ইরানের হামলায় ইসরাইলের উত্তর উপকূলীয় বন্দর শহর হাইফায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, শহরের একটি বসতিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তির ক্ষতি হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, গোলার আঘাতে আহত দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার পর হাইফার আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে—এমন দৃশ্য উঠে এসেছে ছবি ও ভিডিও ফুটেজে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, “আমরা জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে বলছি।”

এর আগে স্থানীয় সময় রোববার রাতে তেল আবিব, হাইফা এবং আরও কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানি রাষ্ট্রীয় টিভির বরাতে বিবিসি জানায়, এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর ভেদ করতে সক্ষম হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ক্ষয়ক্ষতি, গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগে ইসরাইলিদের প্রতি আহ্বান

আপডেট সময় ০১:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫