ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত গাজা যুদ্ধ শুরুর পর ১৮ শতাধিক শিশু ধরে নিয়ে গেছে ইসরায়েল রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৯

বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে সরকার নিশ্চিত করতে চায়—অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন কিংবা দেশটির ওপর অতিরিক্ত সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান। যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে বিদ্যমান যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে, যাতে অভিবাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পায়।

তবে এই সিদ্ধান্ত অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক, শিক্ষার্থী, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি অভিবাসন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এবং নতুন আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় বাড়তে পারে। তবে নীতিমালা পর্যালোচনা শেষ হলে পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬