ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ইরানের পাশে কাশ্মীরবাসী, স্বর্ণালংকার ও গবাদি পশু দান করে মানবিক সহায়তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ইরানের জনগণের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ভারতের জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ। পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই কাশ্মীরের বদগাম ও বারামুল্লাসহ শিয়া অধ্যুষিত বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

এই উদ্যোগে অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার গহনা, গৃহস্থালির সামগ্রী এমনকি গবাদি পশুও দান করছেন স্থানীয় বাসিন্দারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য; অনেকেই নিজেদের ব্যক্তিগত স্বর্ণালংকার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

স্থানীয়দের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে, এক কাশ্মীরি নারী তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে সংরক্ষিত একটি স্বর্ণের স্মারক ত্রাণ তহবিলে দান করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ছবি ও ভিডিও শেয়ার করে কাশ্মীরবাসীর এই উদ্যোগের প্রশংসা জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে কাশ্মীরের সহৃদয় মানুষদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে, যারা ইরানের জনগণের পাশে মানবিক সহায়তা ও সংহতি নিয়ে দাঁড়িয়েছে। তাদের এই সহমর্মিতা কখনো ভোলা যাবে না বলেও উল্লেখ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ইরানের পাশে কাশ্মীরবাসী, স্বর্ণালংকার ও গবাদি পশু দান করে মানবিক সহায়তা

আপডেট সময় ০৮:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬