ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এস আলমের আভিভা ফাইন্যান্সে তারেক খানকে প্রশাসক নিয়োগ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের ভাইরাল হওয়া ঘটনা নিয়ে যা জানা গেল সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

দরিদ্রদের চাল ইটভাটায় মজুতের অভিযোগ, ভোলায় বিএনপি নেতার পদ স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিম্নআয় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ না করে নিজের ইটভাটায় মজুত করার অভিযোগ উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা বিএনপি।

অভিযুক্ত ব্যক্তি কুতুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করে তা একটি ইটভাটায় সংরক্ষণ করা হয়েছে—এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করে।

ভিডিওতে ইউনিয়ন পরিষদের চাল ইটভাটায় মজুত অবস্থায় দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ গত ২০ মার্চ চালগুলো জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খবর দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোর্শেদ জাহান চৌধুরী দাবি করেন, ইউনিয়ন পরিষদের জায়গা সংকীর্ণ হওয়ায় সাময়িকভাবে পাশের একটি ইটভাটায় চাল রাখা হয়েছিল। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার দলীয় পদসহ সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী জহির জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এস আলমের আভিভা ফাইন্যান্সে তারেক খানকে প্রশাসক নিয়োগ

দরিদ্রদের চাল ইটভাটায় মজুতের অভিযোগ, ভোলায় বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় ১১:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬