ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

কোনো প্রকার কাজ না থাকায় যারা নবীন ফ্যাশনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদেরকে কাজের অফার দিল নবিন ফ্যাশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪২১ বার পড়া হয়েছে

নবীন ফ্যাশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি নিয়োগসংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, যারা অযথা সমালোচনা করছেন তাদের কাজের মাধ্যমে বাস্তবতা দেখার আহ্বান জানানো হচ্ছে।

পোস্টে বলা হয়, নবীন গার্মেন্টসে সুতা বাছাই ও বোতাম লাগানোর কাজে জনবল প্রয়োজন। আগ্রহী কর্মীদের জন্য দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং সামান্য খরচ বা সম্মানী প্রদানের ব্যবস্থা থাকবে।

প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘমেয়াদি কাজের মাধ্যমে কর্মীদের শেখানো হবে কীভাবে কম খরচে মানসম্মত পাঞ্জাবি উৎপাদন ও বিক্রি করা সম্ভব। প্রায় দুই বছরের অভিজ্ঞতার মাধ্যমে এই প্রক্রিয়া শেখানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে কিছু শর্তও আরোপ করা হয়েছে। কাজে ফাঁকি দেওয়া, কাজের সময় রাজনৈতিক আলোচনা করা কিংবা চুরি বা অসদাচরণে জড়িত থাকলে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা ও বানোয়াট মন্তব্যে বিরক্ত হয়ে এমন ঘোষণা দিতে বাধ্য হয়েছে তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

কোনো প্রকার কাজ না থাকায় যারা নবীন ফ্যাশনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদেরকে কাজের অফার দিল নবিন ফ্যাশন

আপডেট সময় ০৮:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬