ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল ৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ ‘যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে’

ম্যাচের আগে স্কুলব্যাগ হাতে ইরানের নিহত শিক্ষার্থীদের স্মরণ ফুটবলারদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

এবার দক্ষিণ ইরানের শহর মিনাবে মেয়েদের একটি স্কুলে যুক্তরাষ্ট্রইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ ছাত্রী নিহত হয়েছিল। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছে ইরান ফুটবল দল। যার অংশ হিসেবে তারা মাঠে নামেন স্কুলব্যাগ হাতে নিয়ে। আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল (শুক্রবার) তুরস্কের আনতোলিয়ায় ক্লোজডোর প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় ইরান।

এই ম্যাচের আগে দেশটির ফুটবলাররা এলিমেন্টারি স্কুলে নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে তাদের প্রতীকি ব্যাগ (গোলাপি ও বেগুনি) নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেন ইরানি ফুটবলাররা। দক্ষিণ তুর্কির আনতালিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য হেরে গেছে ইরান। নাইজেরিয়া জিতেছে ২১ ব্যবধানে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে মোসেস সিমনের গোলে লিড নেয় আফ্রিকান দেশটি। এরপর ৫১ মিনিটে একর অ্যাডামসের গোলে তারা লিড দ্বিগুণ করে। ৬৭ মিনিটে মেহদী তারেমির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইরান।

ইরান বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও ফিফার এই মেগা ইভেন্টে তাদের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সম্প্রতি নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদী তাজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।

যদিও এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ‘ইতোমধ্যে আমাদের সূচি দেওয়া হয়েছে। আমরা চাই সে অনুসারেই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হোক।এর আগে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে। সূচি ঘোষণার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও ইরানের প্রতিনিধি দলের সবাই ভিসা পাননি বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার

ম্যাচের আগে স্কুলব্যাগ হাতে ইরানের নিহত শিক্ষার্থীদের স্মরণ ফুটবলারদের

আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬