ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান

‘ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১১০৪ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে—এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।’

তিনি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ইরান-ইসরায়েল হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি তেহরানের। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালেও ইরান বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী ও সর্বব্যাপী যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষক মহল মনে করছে, পারমাণবিক যুদ্ধের হুমকির এমন খোলামেলা আদান-প্রদান বিশ্বব্যাপী এক গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ

‘ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান’

আপডেট সময় ০৪:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫