ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ আজ সেই জুলাই, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস বদলের যাত্রা হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

ইসরাইল হামলা বন্ধ করলে আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান: পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

এবার তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের চতুর্থ দিনে ইরান আলোচনায় ফিরতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল সোমবার (১৬ জুন) সিনেট অধিবেশনে তিনি বলেন, ইসরাইল আর কোনো হামলা না চালালে আলোচনার টেবিলে ফিরবে তেহরান—এমন বার্তা তিনি পেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছ থেকে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। দার বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, ইসরাইল যদি আর কোনো আক্রমণ না চালায়, তাহলে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত। আমরা এই বার্তাটি অন্যান্য দেশগুলোর কাছেও পৌঁছে দিয়েছি। এখনো সময় আছে—ইসরাইলকে থামানো এবং ইরানকে আলোচনায় ফেরানো সম্ভব।’ শুক্রবার থেকে ইসরাইল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে। এতে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরা।

জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেয়নি ইরান। বরাবরই তারা অভিযোগ করে আসছে, ইসরাইল গোপনে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং বিজ্ঞানীদের হত্যা করে। সিনেট অধিবেশনে ইসহাক দার বলেন, ‘এই সংকটে পাকিস্তান সবসময় কূটনৈতিক চ্যানেল চালু রাখতে গঠনমূলক ভূমিকা পালন করেছে। আমাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সফল আলোচনা নিশ্চিত করা।’

তিনি জানান, পুরো সংকটকালে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ‘ইসরাইলি হামলার আগে এবং পরেও আমি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি,’ বলেন দার। তিনি আরও জানান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী তাকে প্রথম হামলার পরই স্পষ্ট করে বলেছিলেন, ‘এই হামলার জবাব দেওয়া হবে।’ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার বিষয়ে সতর্ক করে ডার বলেন, ‘এই পরিস্থিতি কোনো খেলা নয়—এটি এক ভয়াবহ সংঘাত। সবার উচিত দায়িত্বশীল আচরণ করা। এখন অযথা উত্তেজনা ছড়ানোর সময় নয়।’

তিনি ১৩ জুনের পর থেকে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যেরও তীব্র নিন্দা জানান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি করা ভুয়া ভিডিও এবং পুরনো সাক্ষাৎকারকে নতুন হিসেবে প্রচারের বিষয়ও ছিল। ডার বলেন, ‘ভুয়া তথ্য ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে—সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি উল্লেখ করেন, ২০১১ সালের একটি পুরনো সাক্ষাৎকারকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।

ইসরাইল পারমাণবিক হামলা চালালে পাকিস্তানও পারমাণবিক জবাব দেবে—এমন গুজবকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন দার। তিনি বলেন, ‘এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। আমরা ১৯৯৮ সালেই পরিষ্কার করে বলেছিলাম, আমাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র আত্মরক্ষার জন্য।’ তিনি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।’

এ সময় দার মনে করিয়ে দেন, পাকিস্তান কখনোই পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি এবং স্বাধীন পরমাণু নীতিই অনুসরণ করছে। তিনি আরও বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনে একটি গুরুতর অপরাধ।ইরানে অবস্থানরত পাকিস্তানিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে ডার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একটি ‘ক্রাইসিস ইউনিট’ সক্রিয় করেছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

ইসরাইল হামলা বন্ধ করলে আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান: পাকিস্তান

আপডেট সময় ০২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫