ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস, মাত্র ৮ বিডিআরের সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে জীবন দিলেন পুলিশ সদস্য এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার আমার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্তা করা হচ্ছে: রাশেদ প্রধান সংরক্ষিত নারী আসনে এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা

দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার ভোলা প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরার ভান করে বেঁচে গেছে ৮ বছরের শিশু আবির। তবে দুর্বৃত্তদের চুরি আঘাত থেকে রক্ষা পাননি শিশুটিও। নিহত নাসিমা বেগম (৪০) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের প্রবাসী আল আমিনের স্ত্রী। ১৭ এপ্রিল শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ ১৮ এপ্রিল শনিবার লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

পুলিশ, স্থানীয়রা ও আহত শিশু আবির জানান, প্রতিদিনের ন্যায় নাসিমা বেগম রাতের খাবার খেয়ে ৮ বছরের একমাত্র শিশুকে নিয়ে ঘুমিয়ে পরে। কিছুক্ষণ পরেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে এলোপাতাড়ি নাসিমাকে কোপাতে থাকে। এ সময় শিশুটি জেগে গেলে তাকেও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে শিশুটি মৃত্যুর ভান করে ঘরের এক কোণে পড়ে থাকে। এরপর দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। শিশু আবির সারারাত কাউকে কিছু বলতে না পারলেও ভোর হওয়ার সাথে সাথে বাহিরে এসে লোকজনকে ডাকতে থাকে। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আহত শিশু আবীর জানায়, মোবাইলের লাইট জ্বালিয়ে তার মাকে কোপানোর সময় একই এলাকার জামাল মেম্বারের ছেলেকে সে চিনতে পেরেছে। তবে জামাল মেম্বারের ছেলের কি নাম সে বলতে পারে নাই। এলাকার জামাল মেম্বারের ছেলেকে সে আগে থেকেই চিনতো। প্রতিবেশী নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা শিশুটাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই। একই এলাকার জামাল মেম্বারের ছেলে তার মাকে হত্যা করেছে এবং তাকে ছুড়ি আঘাত করারও অভিযোগ রয়েছে৷

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ টিম গঠনাস্থলে গিয়েছে শিশুটিকে উদ্ধার করে ভোলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির

আপডেট সময় ০৪:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬