ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া এবার মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান ভারতে রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিকে আটক করল পুলিশ ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রীসহ যারা ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা ইরানের বিরুদ্ধে ‘ব্লেইম গেম’ খেলছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই ইরানে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

এবার মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার নিজেদের কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে এবার মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানের আধাসরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বা হয়ে থাকলে কতোটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের বাহিনী। রবিবার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকম জানায়, তাদের বাহিনী হরমুজে নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫ ইঞ্চি এমকে ৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে। পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দুটি ঘটনা এমন সময়ে ঘটলে, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান।

রবিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইরান। ইরান বলছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। আর জাহাজ জব্দের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছিল তেহরান। এদিকে ইরানের জাহাজ জব্দ ও মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ড্রোন হামলা; দুপক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

এবার মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান

আপডেট সময় ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬