ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া এবার মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করলো ইরান ভারতে রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিকে আটক করল পুলিশ ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রীসহ যারা ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা ইরানের বিরুদ্ধে ‘ব্লেইম গেম’ খেলছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই ইরানে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন তুলিসহ যারা হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ধন্যবাদ বাংলাদেশের

ইরানের কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট শেয়ার করে বিবিসি। সেখানে ট্রাম্প লিখেছেন, তৌসকা নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।

এদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহাজটি আটক করে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে তারা।

এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। তবে এ ঘটনার পর ইরান আর আলোচনায় বসতে রাজি হবে কিনা, তা নিয়ে আবারও সংশয় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ইরানের কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

আপডেট সময় ১২:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬