ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আ.লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে: রাশেদ খাঁন জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত

ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

একদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি চলছে। অন্যদিকে, আমেরিকার অবরোধ অগ্রাহ্য করার অভিযোগে ইরানের একটি কার্গো জাহাজ মাঝসমুদ্রে আটক করেছে মার্কিন বাহিনী। ইরানি জাহাজ আটকের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আমিন সাইক্যাল।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সহজেই উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ আলোচনার ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও নষ্ট হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, যদি উভয় পক্ষ সত্যিই দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে চায়, তাহলে এখনই এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যা সংঘাত বাড়িয়ে দিতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের অবস্থান প্রসঙ্গে সাইক্যাল বলেন, একদিকে তিনি সংকটের সমাধান চান বলে দাবি করছেন, অন্যদিকে ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে উভয় পক্ষই ব্যাপক চাপের মুখে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন ইরানের জন্য নতুন এক প্রতিরোধক শক্তি হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নাম

ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা

আপডেট সময় ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬