ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এবার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজে সংঘর্ষে আহত শিবির নেতা–কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার নব্বইয়ের পুরোনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ও ১৫ বছর জুলুমের শিকার ছাত্রদল এখন জালিম হয়ে গেছে।

সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করার পর নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতার আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন সাদিক কায়েম। পরে তিনি লালদীঘিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬