ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহবাগ থানার ঘটনায় সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি ইরানের জায়গায় ইতালি কি যাচ্ছে বিশ্বকাপে?-যা জানালো ফিফা জবিতে জাতীয় ছাত্রশক্তির সহায়তায় ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি

শাহবাগ থানার ঘটনায় সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪), ও আলবি (২২)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে থানার ভেতরে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ মোট আটজন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে আহত অবস্থায় আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহবাগ থানার ঘটনায় সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি

শাহবাগ থানার ঘটনায় সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি

আপডেট সময় ১১:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬