ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি হাসপাতাল ক্ষতিগ্রস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণ ইসরায়েলের বে’র শেভার সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবর আল জাজিরার।

দ্য টাইমস অব ইসরায়েলে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের ক্ষতির খবরের পাশাপাশি, পূর্বে তেল আবিব, রামাত গান ও দক্ষিণের হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এদিকে ইরানের সর্বশেষ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলিদের দেশজুড়ে আশ্রয়স্থল ত্যাগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন।

এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি হাসপাতাল ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ১২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫