ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে এবার জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া। রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন পুতিন। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ইরান হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে। এসব শর্ত নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানযুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও এখনো সংকট কাটেনি। আলোচনা চলমান থাকলেও উভয় পক্ষ একে অপরকে হামলাপাল্টা হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, আলোচনায় সমাধান না হলে তেহরান ও ওয়াশিংটন আবারও কি সংঘাতে জড়াবে? শান্তি চুক্তির একটি সমাধান খুঁজতে ইরানের প্রতিনিধিরা কখনো পাকিস্তান, আবার কখনো রাশিয়া সফর করছেন। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দুবার পাকিস্তান সফরের ঘটনাও ঘটেছে সমাধানের আশায়। তবে ফোনালাপ ও সরাসরি বৈঠকেও এখনো কোনো সুরাহা হয়নি।

এ পরিস্থিতিতে, তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আলোচনার দরজা খোলা রয়েছে, ইরানের প্রতিনিধিরা চাইলে সরাসরি ওয়াশিংটনে যেতে পারে, অথবা ফোনকলের মাধ্যমেও আলোচনা চালাতে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। তবে ওই শর্তগুলোর মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা আপাতত স্থগিত রেখেছে তেহরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে পরমাণু বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয় ইরান। তবে কী শর্তে হরমুজ প্রণালী খুলবে এবং যুদ্ধের অবসান ঘটতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গণমাধ্যমটি।

এদিকে, যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। আত্মরক্ষার দাবি তুলে পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানসমর্থিত এই গোষ্ঠী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার

আপডেট সময় ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬