ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার মাদকের টাকা জোগাড় করতে নিজের ঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি।  বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে জলিল খন্দকার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাদকের টাকা যোগা করতে ঘরের টিনের বেড়া খুলে তা পা দিয়ে মাড়িয়ে ভাজ করছেন। পরে তার মাথায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যান। এ কাজে তার স্ত্রী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। তার পরিবারে স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে স্থানীয় মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জানান, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনও পরামর্শই শোনেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে এ ঘটনায় জলিল খন্দকার বা তার স্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক

আপডেট সময় ০৩:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬