ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা সদস্যরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা সদস্যরা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে আগামী ৬ জুন থেকে সেনাবাহিনীর সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। পরে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর গতকাল মঙ্গলবার কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে সেনাবাহিনীর প্রত্যাহার ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নিলে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনী দুর্বল হয়ে পড়লে সেনাবাহিনী মাঠপর্যায়ে থেকে যায়। একই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে।

বর্তমানে সারা দেশে প্রায় ১৭ হাজার সেনাসদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে সদস্যদের বিশ্রামের প্রয়োজন বিবেচনায় নিয়েই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুনে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা সদস্যরা

আপডেট সময় ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬