ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় করা মামলায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে বুধবার ভোর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান আরো জানান, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম

চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬