ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। 

এ খবর প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ফটোকার্ড প্রকাশিত হয়। সেই ফটোকার্ডের একটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানান, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬