ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় উন্নয়ন হবে কি না সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল জনগণ। আপনারা সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের এক কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এই প্রশ্ন করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি উন্নয়ন হবে না?’

জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছেঅভিযোগ করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করুন। ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’ 

গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬