ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি আমাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল: তাসনিম জারা কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: এসপি মাসুদ গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা তামিলনাড়ুতে নতুন নাটক! থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত তাহাজ্জুদ নামাজে কেরাতে ভুল হলে করণীয় কী? ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

বেদে শিক্ষার্থীদের পাশে হাসনাত, প্রথম বেতন থেকে ৩৪ জনকে শিক্ষাবৃত্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পিছিয়ে পড়া বেদে সমাজের শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে অনন্য উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে তিনি বেদে সমাজের ৩৪ শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে দেবিদ্বার উপজেলার সুলতানপুর এলাকায় বেদে সমাজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ উদ্যোগের ঘোষণা দেন তিনি।

জানা যায়, বেদে সমাজে শিক্ষার হার এখনও অত্যন্ত কম এবং প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার তুলনামূলকভাবে বেশি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এমপি হাসনাত আবদুল্লাহ জানান, শুধু প্রাথমিক বা মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী শিক্ষার্থীদেরও মাসিক বৃত্তির আওতায় আনা হবে। পাশাপাশি এইচএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেলে প্রতি মাসে ২৫০০ টাকা করে বৃত্তি দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বেদে সমাজের শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে তিনি নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, অল্প বয়সে বিয়ে বন্ধ করে শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এদিকে, এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। স্থানীয়দের প্রত্যাশ, এতে বেদে সমাজের শিক্ষার হার বৃদ্ধি পাবে ও ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

বেদে শিক্ষার্থীদের পাশে হাসনাত, প্রথম বেতন থেকে ৩৪ জনকে শিক্ষাবৃত্তি

আপডেট সময় ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬