ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতার রিমান্ড শুনানি রোববার ঋণ নিয়ে চাষ করা ধান ডুবে যাওয়া দেখে কৃষকের মৃত্যু হাওরে ডুবে যাওয়া ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ভিডিও ভাইরাল আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ শিয়ালের মুখ থেকে শিশুকে জীবিত ফিরিয়ে আনলেন মা লিমন-বৃষ্টি হত্যায় শুধু হিশাম নয়, জড়িত ছিল আরও একজন ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

যুক্তরাষ্ট্র-জার্মানির ১৪ কার্গো বিমানে অস্ত্র গেল ইসরাইলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা ১৪টি সামরিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে। এসব বিমানে সেনাবাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ও সহায়তা উপকরণ রয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকেই দেশটি আকাশ ও সমুদ্রপথে সামরিক সরঞ্জাম পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই নতুন এই চালান এসেছে।

বিবৃতিতে বলা হয়, এই সরঞ্জামগুলো সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে সহায়ক হবে। মন্ত্রণালয় আরও জানায়, এটি নতুন চালান হলেও ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০০-র বেশি সামরিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে।

তবে নতুন করে আসা সরঞ্জামগুলো কী ধরনের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। গত ১৩ জুন ইসরাইল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালালে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ এর বেশি মানুষ আহত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবার কাছ থেকে মেয়েকে ছিনতাই, মূল হোতার রিমান্ড শুনানি রোববার

যুক্তরাষ্ট্র-জার্মানির ১৪ কার্গো বিমানে অস্ত্র গেল ইসরাইলে

আপডেট সময় ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫