ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

তিনি মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, ইরানের ওপর আক্রমণের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধকে আরও বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে। ফিদান সতর্ক করে বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং রক্তপাত ঘটিয়েছে। দুর্ভাগ্যবশত ইসরায়েল আজ ইরানে আক্রমণ করছে, পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

তুরস্কের মন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ইয়েমেন, ইরান, ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয়। আসল সমস্যা হল ইসরায়েল। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।

ফিদান ওআইসি সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ইসরায়েলি উস্কানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অটল সংহতি প্রকাশ করার ওপর জোর দেন। তিনি বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে, ওআইসির সদস্য দেশগুলোর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শন করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের

আপডেট সময় ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫