ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

মিসাইলের বদলে বার্তা, পুতিনকে লিখলেন জেলেনস্কি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর নতুন উদ্যোগ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধক্ষেত্রের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে জেলেনস্কি দাবি করেন, দীর্ঘ যুদ্ধের কারণে শুধু ইউক্রেন নয়, রাশিয়ার সাধারণ মানুষ এবং ব্যবসায়িক মহলও ক্লান্ত হয়ে পড়েছে। তাই যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার এখনই উপযুক্ত সময়।

পুতিনকে উদ্দেশ করে তিনি লেখেন, রাশিয়ার ক্ষমতায় আসার শুরুতে ইউক্রেনের অনেক মানুষ তাকে ইতিবাচকভাবে দেখলেও সেই পরিস্থিতি এখন অতীত। জেলেনস্কির ভাষায়, ইউক্রেনকে দ্রুত পরাজিত করার যে ধারণা রাশিয়ার ছিল, বাস্তবে তা সফল হয়নি। বরং যুদ্ধের পঞ্চম বছরে এসেও ইউক্রেন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধরে রেখেছে এবং আন্তর্জাতিক সমর্থন পেয়ে যাচ্ছে।

চিঠিতে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো বা কিয়েভের পরিবর্তে সুইজারল্যান্ড, তুরস্ক কিংবা অন্য কোনো নিরপেক্ষ দেশে দুই নেতা মুখোমুখি আলোচনায় বসতে পারেন। সেই আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবেও রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

জেলেনস্কির মতে, যুদ্ধের চেয়ে শান্তি ও মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। তাই নতুন করে সংঘাত বাড়ানোর বদলে কূটনৈতিক পথেই সমাধান খোঁজার সময় এসেছে।

এখন দেখার বিষয়, জেলেনস্কির এই খোলা চিঠি ও আলোচনার প্রস্তাবে ক্রেমলিন কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শান্তির নতুন কোনো সম্ভাবনা তৈরি হয় কি না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

মিসাইলের বদলে বার্তা, পুতিনকে লিখলেন জেলেনস্কি

আপডেট সময় ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬