ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা গ্রেপ্তার খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’ ওমান উপসাগরকে মার্কিন জাহাজের ‘কবরস্থানে’ পরিণত করা হবে: ইরানের পাল্টা হুঁশিয়ারি শহীদ ও আহতদের পাশে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন, ৭ লক্ষাধিক টাকা বিতরণ নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনায় সিইসি: ‘দেখা করে বের হয়েই আমাদের গালি দিতেন’ বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত  রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা!

রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য হলেন আয়েশা বেগম। তিনি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিটা) এর আওতায় পশ্চিম নুঠুরচর গ্রামের জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ মিটার রাস্তা মাটি ভরাট ও ইটের সলিং করা হয়। এ প্রকল্পে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অনেক অংশ থেকে ইট তুলে নেওয়ায় বর্ষার পানিতে মাটি ধসে পড়ছে। ফলে কৃষকদের মাঠ থেকে ধানসহ বিভিন্ন ফসল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, পাশের প্যারাজানি বিলে সহস্রাধিক একর জমিতে বোরো ও রোপা ধানের আবাদ হয় এবং ওই সড়কই কৃষকদের একমাত্র চলাচলের পথ।

গ্রামের মোড়ল আব্দুল হালিম অভিযোগ করেন, প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য আয়েশা বেগম এবং কাজের ঠিকাদারি পান তার স্বামী তোফাজ্জল হোসেন। কাজ শেষ হওয়ার কিছুদিন পর তারা দিনের বেলায় রাস্তার ইট খুলে ভ্যানে করে বাড়িতে নিয়ে যান। পরে সেই ইট দিয়ে বাড়িতে পাকা বাথরুম ও টয়লেট নির্মাণ করা হয়। গ্রামের প্রবীণ আব্দুল জলিল বলেন, সরকারি টাকায় রাস্তা বানাইছে, আবার সেই রাস্তার ইট খুলে বাড়িতে গোসলখানা আর পাকা পায়খানা করছে। কিছু বলতে গেলেই ভয়ভীতি দেখায়। গত রবিবার অভিযুক্ত ইউপি সদস্যের বাড়িতে গিয়ে রাস্তার প্রকল্পের সাইনবোর্ড বাথরুমের পাশে পড়ে থাকতে দেখা গেছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার তোফাজ্জল হোসেন বলেন, ওই অর্থবছরে তিনি ইউনিয়নের চারটি রাস্তার কাজ করেন এবং কাজ শেষে প্রায় সাড়ে তিন হাজার ইট অবশিষ্ট ছিল। সেই ইট দিয়েই বাড়িতে বাথরুম নির্মাণ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসন অতিরিক্ত ইট ফেরত চায়নি। অন্যদিকে ইউপি সদস্য আয়েশা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের আঁধারে কিছু দুষ্ট লোক রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। রাস্তার ইট দিয়ে বাথরুম বানানোর প্রশ্নই আসে না। তিনি আরও জানান, রাস্তা পুনঃসংস্কারের জন্য নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ইউপি সদস্যকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নিজ খরচে ইট কিনে রাস্তা পুনরায় চলাচলের উপযোগী না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা গ্রেপ্তার

রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬