ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় ইরান ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে, গোপন তথ‍্য ফাঁস মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ৯১ জন আবেদন করেছেন।

তিনি জানান, গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা দূর করতে একটি নীতিমালা প্রয়োজন তবে তা নিয়ন্ত্রণের জন্য নয়। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ না থাকায় এটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬