ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলো জুলাই গ্রাফিতি সম্বলিত ৫ টাকা, পুরোনো নোট ও কয়েনের কী হবে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এলো জুলাই গ্রাফিতি সম্বলিত ৫ টাকা, পুরোনো নোট ও কয়েনের কী হবে?

১০ টাকার নোটের পর এবার বাজারে এলো জুলাই গ্রাফিতি সম্বলিত পাঁচ টাকার নতুন নোট। নতুন এই নোটের সামনে তারা মসজিদ, ঢাকার ছবি ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। আর নোটের পেছনে রয়েছে গ্রাফিতি-২০২৪–এর ছবি মুদ্রিত আছে। সেখানে মুগ্ধ-আবু সাঈদসহ উত্তাল জুলাইয়ের নানা ঘটনা তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

পাঁচ টাকার নতুন নোটটির আকার ১১৭ মিমি x ৬০ মি.মি.। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’–এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে।

নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁ দিকে বিদ্যমান ২ মিমি চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।

এদিকে বাজারে চালু থাকা পুরোনো নোট ও কয়েন সম্পর্কে অর্থ বিভাগের সংবাদ বিজপ্তিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল জুলাই গ্রাফিতি সম্বলিত ১০ টাকার নতুন নোট। বাজারে এই নোটের প্রচলন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলো জুলাই গ্রাফিতি সম্বলিত ৫ টাকা, পুরোনো নোট ও কয়েনের কী হবে?

আপডেট সময় ০৯:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬