ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কেঁদে ফেললেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কার্লো আনচেলত্তির বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ। রিও ডি জেনিরোতে টিভি সেটের সামনে তখন উৎকণ্ঠা আর উত্তেজেনা নিয়ে বসে আছেন নেইমার জুনিয়র। পাশে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা। একে একে যখন ব্রাজিলের ২৬ সদস্যের নাম ঘোষণা করা হচ্ছিলো, তখন সবার চোখ টিভির পর্দায়। আর যখনই টিভির স্কিনে ভেসে এলো ব্রাজিলের প্রাণভোমরা- নেইমার জুনিয়র। ঠিক তখনই পুরো ঘরে আনন্দের জোয়ার বয়ে যায়।

বন্ধুরা উল্লাসে মেতে উঠলেও ৩৪ বছর বয়সী নেইমার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ চোটের দুঃস্বপ্ন, মাঠের বাইরে থাকার যন্ত্রণা এবং সব বাধা পেরিয়ে আরও একবার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার আনন্দে তাৎক্ষণিকভাবে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দুই হাতে মুখ ঢেকে তার এই কেঁদে ফেলার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও নেইমার নিজেই তার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি শেয়ার করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের দিনের একটি দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, ব্রাজিল।’

ভিডিওতে দেখা যায়, নাম ঘোষণার সাথে সাথে সবাই যখন তাকে জড়িয়ে ধরছিলেন, নেইমার তখন আবেগাপ্লুত হয়ে সোফায় বসে থাকেন। তার চোখে ছিল খুশির অশ্রু।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার জুনিয়রের এটি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও বিদায় নিতে হয়েছিল তাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, সামরিক জিপে হাজির বর-কনে

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কেঁদে ফেললেন নেইমার

আপডেট সময় ১১:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬