ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগীরা! সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করলো বিজেপি নেতা প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির ‘নেতানিয়াহু’র চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’! ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা সময় গেলে সাধন হবে না: মাহফুজকে আনিস আলমগীর খুলনা মেডিকেলে আ’গু’নের আ-ত-ঙ্কে যুবতীর মৃত্যু ৭ বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী

খুলনা মেডিকেলে আ’গু’নের আ-ত-ঙ্কে যুবতীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে নাসরিন নাহার নামে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২০ মে) সকালে হাসপাতালের ইমারজেন্সি ওটিতে আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত নাসরিন নাহার খুলনার কয়রা উপজেলার বাসিন্দা নেছার আলির কন্যা। জন্মগত ডায়াবেটিসজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন লাগার পর রোগীদের দ্রুত নিচে নামিয়ে আনার সময় হুড়োহুড়ির মধ্যে তার অক্সিজেন মাস্ক খুলে যায়। পরে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

এ ঘটনায় আরও দুইজনের মৃত্যুর খবর শোনা গেলেও বুধবার দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। আতঙ্কে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীরা ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

খুলনা মেডিকেলে আ’গু’নের আ-ত-ঙ্কে যুবতীর মৃত্যু

আপডেট সময় ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬