ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ভারতের মানচিত্র বদলে যাবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজেরক্যাপিটাল টকঅনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, ‘গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তানঅপারেশন বুনইয়ানউমমারসুসনামে বড় ধরনের পালটা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি আটটি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও ছিল, এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খাজা আসিফ বলেন, ‘একটি জাতি হিসেবে ভারত মনে করছে, তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়েও ভারত এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করলেও এখন আগের মতো সম্পর্ক নেই।

অন্যদিকে, পাকিস্তান এ অঞ্চলেসম্মানজনক অবস্থানঅর্জন করেছে বলে দাবি করেন তিনি। তার মতে, বিষয়টি ভারতের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ভারত ও ইসরাইলের মধ্যে পাকিস্তানবিরোধী কোনো সমন্বয় আছে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরাইল চায় না এই অঞ্চলে তাদের মিত্র ভারতের চেয়ে শক্তিশালী আর কোনো দেশ উঠে আসুক। তিনি বলেন, ভারত ও ইসরাইলের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত

ভারতের মানচিত্র বদলে যাবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় ১০:০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬