ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই কক্সবাজারের লেফটেন্যান্ট নির্জন হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো ‘ককরোচ জনতা পার্টি’ আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগীরা! সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করলো বিজেপি নেতা প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির ‘নেতানিয়াহু’র চেয়ে অনেক কম দামে বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’!

দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগীরা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে, গেল বছর দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। বিচার চেয়ে উল্টো ধর্ষকদের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেক সময় নষ্ট করা হচ্ছে ঘটনার আলামত, প্রমাণ ও সাক্ষী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। নিজের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো বিচারের আশায় থাকা এক ভুক্তভোগীর কথা হয় সময় সংবাদের সঙ্গে। 

শুধু ধর্ষণ নয়, মারধরও করা হয় তাকে। নির্যাতিত নারীর দাবি অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা ২০ হাজার টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেআসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। উল্টো আদালতের বারান্দায় ভুক্তভোগী নারীকে মারধর করে অভিযুক্তরা।

তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। তিনি দাবি করেন, তাকে হ্যারেজমেন্ট করার জন্যই এসব করা হচ্ছে। ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহারের মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটা একই রকম। তিনি বলেন, নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়। তাকে আমরা আরও কী করে সমাজে একত্রীকরণ করব সে নিয়ে কাজ করা জরুরি।

পুলিশের তথ্য বলছে, প্রতি বছরই বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, কোনো নারীকে ধর্ষণের পর ধর্ষকের কিছু হয়েছে, এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা। কিছু হয়নি এমন অসংখ্য উদাহরণ আছে। একজন ধর্ষণ মনস্ক পুরুষ তিনি তো এই প্রসঙ্গ বিবেচনা করেই এই অপরাধের সাথে সম্পৃক্ত হন। আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম তখন এই ধরনের অপরাধ বন্ধ হত।  শুধু ২০২৫ সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে ৭ হাজার ৬৮টি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগীরা!

আপডেট সময় ১২:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬