ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’

রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

মাত্র ৫৬ টাকা আবেদন ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন রাজবাড়ীর ২০ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রোববার (১৭ মে) রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত চূড়ান্ত ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত, শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা অতিরিক্ত অর্থ লেনদেন ছাড়াই শুধুমাত্র ৫৬ টাকা সরকারি ফি জমা দিয়ে চাকরি পান নির্বাচিতরা।

চাকরি পাওয়া প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী ঘোষিত “মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ” নীতির আলোকে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে সাধারণ পরিবারের মেধাবী তরুণ-তরুণীদের জন্য পুলিশের চাকরিতে যোগদানের সুযোগ আরও সহজ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির

রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন

আপডেট সময় ১২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬