ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে সংশয়!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মাত্র দু’দিন আগে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে আনন্দে ভাসছিলেন ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। কিন্তু দু’দিন পর ইনজুরিতে তার বিশ্বকাপে খেলা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

ব্রাজিল প্রেসিডেন্ট, লিওনেল মেসিসহ ৫১ শতাংশ ব্রাজিলিয়ানের অনুরোধে নেইমারকে বিশ্বকাপ দলে নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে দলে নেওয়ার আগে নেইমারকে সর্তক করে কোচ বলেছেন, তাকে পূর্ণ ফিটনেস নিয়েই দলে আসতে হবে। ব্রজিলের প্রথম বিদেশি কোচকে ফিটনেসের বিষয়ে আশ্বস্ত করেছিলেন নেইমার।

কিন্তু দল ঘোষণায় ৪৮ ঘন্টা পর তার ক্লাব সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না নেইমার। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এমন এক সময় এই ইনজুরিতে পড়েছেন, যখন বিশ্বকাপের জন্য মানষিক প্রস্তুতি নিচ্ছিলেন। নেইমারকে বিশ্বকাপ দলে না রাখতে চাওয়ার পেছনে তার ইনজুরি সমস্যাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন আনচেলত্তি। শেষ পর্যন্ত সেই ইনজুরিই আবারও বিপর্যস্ত করে তুলেছে নেইমার ও ব্রাজিলকে। গত রবিবার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফ মাসলের সমস্যায় মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নেইমার পুনরায় মাঠে নামেন।

যদিও ব্রাজিল দলের চিকিৎসকরা আশা করছেন বিশ্বকাপে পূর্ণ ফিটনেস নিয়েই খেলবেন নেইমার এবং ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন। তবে ৩১ মে পানামার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে তার খেলা অনিশ্চিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে নেওয়া হলো থানায়, গাড়িতে আগুন জনতার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে সংশয়!

আপডেট সময় ১০:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬