ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটে নিয়ে যাওয়ার সময় গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জকোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে বাকি ৪টি গরুকে জীবিত উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ইসলাম পালিয়ে যান।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন ব্যবসায়ী রানা ও লিটন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪টি গরু মারা যায়। নিহত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এদিকে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাটে নিয়ে যাওয়ার সময় গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

আপডেট সময় ০৩:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬