ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, বিন্দুমাত্র ছাড় দেব না: পাক সেনাপ্রধানকে গালিবাফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওপর ইরানের মোটেই আস্থা নেই। আর তাদের সঙ্গে আলোচনায় ইরান বিন্দুমাত্র ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৩ মে) পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে শুক্রবার (২২ মে) রাতে তেহরানে পৌঁছান মুনির।

গালিবাফ বলেন, ‘আমরা আমাদের জাতি ও দেশের অধিকার থেকে পিছু হটব না। বিশেষ করে এমন একটি পক্ষকে ছাড় দেয়ার কোনও মানেই হয় না, যারা সম্পূর্ণ অসৎ এবং যাদের ওপর আমাদের কোনও আস্থা নেই।’

ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালনকারী কালিবাফ যুদ্ধক্ষেত্রে তার দেশের সাহসী ও শক্তিশালী আত্মরক্ষামূলক পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, কূটনৈতিক অঙ্গনেও দেশটি বুদ্ধিমত্তা ও দৃঢ়তার সঙ্গে বৈধ অধিকার এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করতে কাজ করবে।

তিনি বলেন, ‘সামরিক ব্যক্তিরাই শান্তির মূল্য সবচেয়ে ভালো বোঝেন, কিন্তু তারা কখনোই তাদের দেশের মর্যাদা ও অধিকার পদদলিত হতে দেবেন না।’

দ্বিপক্ষীয় আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এখন আবার সেই যুদ্ধ বন্ধ করতে আলোচনার আহ্বান জানানো হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আপনাদের (পাকিস্তান) মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যে আমরা ছিলাম। কিন্তু তখনই যুক্তরাষ্ট্র তাদের কথা ভঙ্গ করে নৌ অবরোধ আরোপ করে, আর এখন সেটি প্রত্যাহারের পথ খুঁজছে।’

অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতৃত্বের অধীনে ইরান পরিচালিত হচ্ছে দেখে তিনি সন্তুষ্ট।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও সাক্ষাৎ করেন মুনির।

সূত্র: প্রেস টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, বিন্দুমাত্র ছাড় দেব না: পাক সেনাপ্রধানকে গালিবাফ

আপডেট সময় ১০:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬