ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার! বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু! স্বামীর স্বপ্ন পূরণ করতে মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবার গর্ভবতী স্ত্রী উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ ১৩০০ টাকা বাঁচাতে ট্রাকে ঈদযাত্রাই হলো ১৫ জনের শেষযাত্রা মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন রাহুল গান্ধী কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

স্বামীর স্বপ্ন পূরণ করতে মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবার গর্ভবতী স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবারের মতো গর্ভবতী হয়েছেন এক নারী, যেখানে পরিবারের আরও একটি ছেলে সন্তানের আশা নিয়ে সন্তান নেওয়া অব্যাহত রেখেছেন তারা। ঘটনাটি সামনে এসেছে ভারতের উত্তর প্রদেশের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের শেয়ার করা ভিডিও থেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সেখানে দেখা যায়, ওই দম্পতির ইতোমধ্যে পাঁচ সন্তান রয়েছেযার মধ্যে ৪ জন মেয়ে এবং ১ জন ছেলে।

চিকিৎসকের দাবি, ওই নারী ও তার স্বামী খুব অল্প বয়সে, প্রায় ১৫ বছর বয়সে বিয়ে করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে সন্তান জন্ম দিচ্ছেন তারা। ভিডিওতে ওই নারী জানান, তাদের আরও একটি ছেলে সন্তান দরকার। একই বক্তব্য দেন তার স্বামীও, যিনি বলেন, পরিবারের দায়িত্ব ও বংশ রক্ষার জন্য একটি ছেলে সন্তান যথেষ্ট নয়।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এটিকে সমাজে ছেলেসন্তানের প্রতি পক্ষপাত এবং লিঙ্গবৈষম্যের উদাহরণ হিসেবে দেখছেন। চিকিৎসক জানান, এত অল্প বয়সে বারবার গর্ভধারণ নারীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ওই নারী ইতোমধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও শরীর ব্যথার মতো সমস্যায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন গর্ভধারণে রক্তস্বল্পতা, অপুষ্টি, দীর্ঘমেয়াদি দুর্বলতা এবং মাতৃস্বাস্থ্যের গুরুতর ঝুঁকি তৈরি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে বিষয়টিকে সামাজিক সচেতনতার ঘাটতি, পরিবার পরিকল্পনা বিষয়ে অজ্ঞতা এবং ছেলেমেয়ের অসম মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা

স্বামীর স্বপ্ন পূরণ করতে মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবার গর্ভবতী স্ত্রী

আপডেট সময় ১১:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬