ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আমি এখনো হাসনাত আবদুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা কাল থেকে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ ব্যভিচার ও অবৈধ বিয়ের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা রাতের আধারে জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে: সেনা প্রধান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কড়া নির্দেশনা জারি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট করে বলেছেন, খোলা জায়গায় তথা জনসমাগমস্থলে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই নামাজ পড়া যাবে না। একই সঙ্গেনিষিদ্ধ পশুকোরবানির বিরুদ্ধেজিরো টলারেন্সনীতির কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ঈদুল আজহা উপলক্ষে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেয়া হবে না। একই সঙ্গেনিষিদ্ধ পশুকুরবানির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনও নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনও অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি। যোগী আদিত্যনাথ আরও নির্দেশ দেন, কুরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। সংবেদনশীল এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ ও ধর্মীয় স্থানগুলোর আশপাশে নিয়মিত টহল জোরদারের কথাও বলা হয়েছে। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলসহ বিভিন্ন সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যোগী আদিত্যনাথ আগের বছরের ঘটনাগুলো পর্যালোচনা করতে বলেন। সম্ভাব্য ঝামেলাকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য

উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ

আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬