ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি। শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি অংশ নেওয়া এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে বাপ্পারাজ বলেন, ‘শিল্পীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই। আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুইতিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। নির্বাচনকে ঘিরে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় শিল্পীদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, ‘আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই। কিছুদিন আগেও আমরা বসেছিলাম। আমার প্যানেলের ও আমার বিপরীতে যাঁরা ছিলেন, তাঁদের বলেছি, কোনো বিভেদের মধ্যে আমরা যাব না। কেউ কারো বিরুদ্ধে কথা বলব না। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দউৎসবের মাধ্যমে নির্বাচন হবেএইটাই চাই।

অতীতের বিভিন্ন ঘটনা টেনে এনে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান এই অভিনেতা।  তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে, সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। যা হয়ে গেছে, হয়ে গেছে। শিল্পীদের একটা সৌন্দর্য আছে, শিল্পীদের যে পরিবেশ থাকে, সেটি যেন এই নির্বাচনের মাধ্যমে আবার অর্জন করতে পারি। সুযোগ পেলে সেই চেষ্টা করতে চাই।শিল্পী সমিতির নির্বাচনে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন কম হওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন বাপ্পারাজ। 

শিল্পীদের জন্য তাঁর পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শিল্পী সমিতির সেই ঘরে এখনো বসিনি। ঘরে আগে বসি। ঘরের মধ্যে কী কী সমস্যা আছে, কী ঠিক করতে হবে না হবে, দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে আগেই আমরা এটা করব সেটা করব বলতে চাই না। অনেকেই কথা দিয়ে অতীতে তেমন কিছু করেনি। এ ধরনের প্রতিশ্রুতি থেকে আমরা বের হয়ে আসব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী

ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

আপডেট সময় ০২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬