ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

নিজ খরচে ২১৬ যুবককে বিদেশ পাঠানোর ঘোষণা এমপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সফিকুর রহমান কিরণ তার নির্বাচনি এলাকার ২১৬ যুবককে নিজের খরচে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (৩১ মে) নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন এমপি কিরণ।

তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ২১৬ জন যুবককে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক এই সুযোগ পাবেন।

সফিকুর রহমান কিরণ বলেন, আমাদের এলাকার অনেক মেধাবী ও কর্মক্ষম যুবক শুধুমাত্র আর্থিক সংকটের কারণে বিদেশে যেতে পারেন না। তাদের জন্য একটি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনা খরচে তাদের বিদেশে পাঠানো হবে।

এমপি বলেন, প্রশিক্ষণের আওতায় যুবকদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে উপযোগী করে গড়ে তোলা হবে। এতে কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা, কর্মপরিবেশ সম্পর্কে ধারণা এবং বিদেশে কাজের প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার বেকারত্ব কমবে এবং বহু পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ কার্যক্রম শেষে ধাপে ধাপে নির্বাচিত যুবকদের বিদেশে পাঠানো হবে। এতে করে প্রবাসে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল, হারাল সেনা সদস্য

নিজ খরচে ২১৬ যুবককে বিদেশ পাঠানোর ঘোষণা এমপির

আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬