ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের সমর্থনে শোডাউনে গিয়ে জরিমানা দিলেন ৮৫ হাজার টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সমর্থনে শোডাউনে অংশ নেওয়া চার মোটরসাইকেল আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করে ট্রাফিক পুলিশ।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করে ব্রাজিল সমর্থকরা। এ সময় শোডাউনটি বড় বাজারে আসলে ট্রাফিক পুলিশ চারটি মোটরসাইকেল আটক করে ৮৫ হাজার টাকা জরিমানা করে।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, শোডাউনের সময় দুটি মোটরসাইকেলে সাইলেন্সার ছিল না। আর দুটিতে রেজিস্ট্রেশন ছিল না। পুলিশ সুপার স্যারের নির্দেশে এই চারটি মোটরসাইকেল চালককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, আবেগ নয়, আইন মেনে সবাইকে সড়কে গাড়ি চালাতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ব্রাজিলের সমর্থনে শোডাউনে গিয়ে জরিমানা দিলেন ৮৫ হাজার টাকা

আপডেট সময় ১০:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬